শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবকবৃন্দ,
আপনার ফরমের প্রদত্ত সকল তথ্য সরাসরি বোর্ডের রেজিস্ট্রেশন কার্ড (Registration Card) এবং পরবর্তীতে সার্টিফিকেটে যুক্ত হবে। তাই অত্যন্ত সতর্কতার সাথে নিচের বিষয়গুলো খেয়াল করে তথ্য প্রদান করুন:
- নাম ও বানান: জন্ম নিবন্ধন অনুযায়ী শিক্ষার্থীর নাম, পিতা ও মাতার নাম ইংরেজি ও বাংলায় বানান সঠিকভাবে লিখুন।
- জন্ম নিবন্ধন নাম্বার ও জন্মতারিখ: শিক্ষার্থীর জন্ম নিবন্ধন নাম্বার এবং জন্ম তারিখ জন্ম নিবন্ধন সনদ অনুযায়ী নির্ভুলভাবে এন্ট্রি করুন।
- ধর্ম ও অন্যান্য তথ্য: শিক্ষার্থীর ধর্ম এবং অন্যান্য সকল ব্যক্তিগত তথ্য নির্ভুলভাবে প্রদান করুন।
- সংশোধন সংক্রান্ত: একবার আবেদন সাবমিট হয়ে গেলে পরবর্তীতে রেজিস্ট্রেশন কার্ডে ভুল তথ্য এন্ট্রি হলে বোর্ডে গিয়ে সংশোধন করা অত্যন্ত জটিল ও সময়সাপেক্ষ ব্যাপার। তাই এই আবেদনে কোন ভুল হলে সরাসরি অফিসকক্ষে এসে রেজিস্ট্রেশনের পূর্বেই সংশোধনের জন্য অনুরোধ করা হল।
কোনো তথ্য ভুল হলে করণীয়: যদি আপনার পূর্বের কোনো ডকুমেন্টে ভুল থেকে থাকে, তবে আবেদন করার আগেই সংশ্লিষ্ট অফিস থেকে তা সংশোধন করে নিন। ভুল তথ্য দিয়ে আবেদন করলে তার দায়ভার সম্পূর্ণ আপনার উপর বর্তাবে।