ষষ্ঠ শ্রেণির সকল ভর্তি ও সপ্তম থেকে নবম শ্রেণির শুধুমাত্র নতুন ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে হবে। আবেদন শুরুর পূর্বে আবেদনের নির্দেশিকা ভালভাবে পড়ে নিন। অনলাইনে আবেদন ফরম পূরণ ও আবেদন ফি প্রদান ১২/১১/২০২৪ খ্রি. সকাল ১০:০০ থেকে শুরু হয়ে চলবে ৩০/১১/২০২৪ খ্রি. বিকাল ০৫:০০ পর্যন্ত। আবেদন ফি অনলাইনে বিকাশে অবশ্যই পরিশোধ করতে হবে। অন্যথায় আবেদনটি বাতিল বলে গণ্য হবে। অনলাইনে আবেদন ফরম পূরণ ও আবেদন ফি প্রদান সংক্রান্ত যেকোন সমস্যায় যোগাযোগ করুন 01672-616012, 01785-459156 নাম্বারে।

অনলাইন আবেদন ফরম পূরণের নিয়মাবলী:

  • তারকা (*) চিহ্নত ফিল্ডগুলো অবশ্যই পূরণ করতে হবে।
  • আবেদনকারীর নাম (বাংলা), পিতার নাম (বাংলা), মাতার নাম (বাংলা) ফিল্ডটি ব্যতীত সকল তথ্য ইংরেজিতে পূরণ করতে হবে।
  • অনলাইন আবেদন ফরম পূরণের সময় শিক্ষার্থীর নাম, পিতা-মাতার নাম এবং শিক্ষার্থীর জন্ম তারিখ সতর্কতার সাথে পূরণ করতে হবে। পরবর্তীতে এই সংক্রান্ত জটিলতা সৃষ্টি হলে বিদ্যালয় কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
  • ষষ্ঠ শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষাবর্ষের ১ জানুয়ারি তারিখে ষষ্ঠ শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থীর বয়স ১১ থেকে ১৩ বছরের মধ্যে হতে হবে। তবে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে এই বয়সসীমায় অতিরিক্ত আরও ৫ বছর পর্যন্ত শিথিল থাকবে।
  • অনলাইনে আবেদনের সময় অবশ্যই শিক্ষার্থীর ১৭ ডিজিটের অনলাইন জন্ম নিবন্ধন নাম্বার দিতে হবে। ভর্তির সময় অনলাইন জন্ম নিবন্ধন সনদের ফটোকপি জমা দিতে হবে।
  • যদি কারো বাবা-মা দুইজনই মৃত হয় তাহলেই অভিভাবকের তথ্য পূরণ করবে অন্যথায় অভিভাবকের তথ্যের ঘরটি খালি থাকবে।
  • শিক্ষার্থীর ছবির ফাইল সাইজ ১০০KB এর মধ্যে হতে হবে। ফাইল ফরমেট হবে JPG ।
  • অনলাইন আবেদন ফরমটি সবমিটের পর আবেদন ফি ২৫০/- পরিশোধ না করলে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে না এবং পরবর্তীতে আবেদনটি বাতিল বলে গণ্য হবে। আবেদন ফি অনলাইনে বিকাশে পেমেন্ট করতে হবে।
  • ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের পর নির্বাচিত শিক্ষার্থীরা অনলাইন আবেদনের কপি, শিক্ষার্থীর ১ কপি পাসপোর্ট সাইজ ছবি, শিক্ষার্থীর আনলাইন জন্ম নিবন্ধন সনদের ফটোকপি, পিতা-মাতার জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, প্রাথমিক শিক্ষা সমাপনী সনদ ও ভর্তি ফি জমা দিয়ে ভর্তি নিশ্চিত করতে হবে।

*** অনলাইনে আবেদন ফরম পূরণ ও আবেদন ফি প্রদান সংক্রান্ত যেকোন সমস্যায় যোগাযোগ করুন +8801672616012 নাম্বারে।